গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের হাতে নৃশংস খুন দুই ব্যক্তি। বাইকে যাওয়ার সময়ে তাদের পথ আটকে মাথায় মোটা লাকড়ির কাঠ দিয়ে আঘাত করে দুষ্কৃতিরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তপন দাস ও জয়শা ত্রিপুরা নামে দুই বিজেপি কর্মীর। মাঝ রাতে রাস্তায় টহল দেওয়ার সময়ে টিএসআর জওয়ানদের নজরে আসে দুজনের রক্তাত্ত দেহ। এরপরেই থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে গণ্ডাছড়া থানাধীন আমবাসা রোডের তারাবন কলোনি এলাকায়। দিনভর তদন্ত করলেও পুলিশের হাতে অধরা থেকে যায় সন্দেহভাজনরা।
# গভীর রাতে খুন # দুই ব্যক্তি # camera iphone 8 plus apk
Không có nhận xét nào:
Đăng nhận xét