জাতীয় সড়ক পেরোতে গিয়ে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে পড়লো সূর্যমনিনগর এলাকা। পথ নিরাপত্তার দাবি জানিয়ে শনিবার আচমকা আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধে সামিল হয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সহ স্থানীয় লোকজন। অবরোধের খবর পেয়ে আমতলির এসডিপিও এবং ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। দীর্ঘ সময় আলোচনার পর প্রায় ১ ঘণ্টা বাদে অবরোধ আন্দোলন তুলে নেয় ছাত্ররা। তাদের দাবি দুর্ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় চত্বরে ট্রাফিক পোস্ট এবং স্পিড ব্রেকার চালু করা।
# ছাত্র বিক্ষোভে উত্তাল # camera iphone 8 plus apk
Không có nhận xét nào:
Đăng nhận xét