মানবিক অবক্ষয়ের এক নির্মম দৃষ্টান্ত পরিলক্ষিত হল রাজধানীর রাজপথে। রাজধানীর অতিপরিচিত এক ভবঘুরে শুক্রবার সকাল ৯টা থেকেই নাগেরজলা ট্রাফিক পোস্টের পাশে প্রধান সড়কের উপর পড়েছিল। তীব্র দাবদাহের মধ্যে পীচের রাস্তার উপর পড়ে থাকলেও কোন মানবিক ব্যক্তি এই ভবঘুরেকে সরানোর প্রয়োজন মনে করেনি। আরও মর্মান্তিক যে দৃশ্যটি চোখে পড়েছে, তা হল রাস্তার উপরেই ছড়ানো ছিল তার হাত – পা। আর সেই হাত পায়ের পাশ দিয়েই এমনকি হাতের উপর দিয়েই উঠছিল গাড়ির চাকা। অবশেষে সাংবাদিকের প্রচেষ্টায় ভবঘুরেকে সেখান থেকে সরাতে বাধ্য হয় ট্রাফিক পুলিস।
# মানবিক অবক্ষয়ের এক নির্মম দৃষ্টান্ত # camera iphone 8 plus apk
Không có nhận xét nào:
Đăng nhận xét